,

ফ্যাশনের নতুন সংজ্ঞা দিচ্ছেন সুহানা

news-image

বিনোদন ডেস্ক : প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন শাহরুখ খানের মেয়ে সুহানা। বাবার কারণে না সুহানা নিজেই এখন বেশ জনপ্রিয়। বলিউডের প্রথম সারির ফ্যাশন সচেতন সেলেব কিড হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার পর নাকি আরও ফ্যাশন সচেতন হয়েছেন সুহানা।

গত ২২ মে ১৯ বছরে পা দিলেন সুহানা। জন্মদিনের পরেই তার নতুন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অফ শোল্ডার পোশাকে দেখা যাচ্ছে সুহানাকে। কানে বড় রিং, হাতে ঘড়ি-সব মিলিয়ে মনে হবে ধীরে ধীরে ফ্যাশনের নতুন এক সংজ্ঞা তৈরি করছেন তিনি।

সুহানার বলিউড ডেবিউ নিয়েও কৌতূহল রয়েছে তার ভক্তদের। শাহরুখের বড় ছেলে আরিয়ান করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করবেন বলে জানা গেছে। তবে সুহানা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার তৈরি করবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে শাহরুখের শেষ ছবি ‘জিরো’তে ক্যামেরার পেছনে কাজ করেছেন। নিয়মিত মঞ্চে অভিনয়ও করেন। তবে পড়াশোনা শেষ না করা পর্যন্ত সম্ভবত পেশাদার হিসেবে কাজ করবেন না তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর