,

আরও ২ দিন থাকবে তীব্র গরম

news-image

নিউজ ডেস্ক : গ্রীষ্মের প্রখর তাপদাহে অতিষ্ট জনজীবন। বিশেষত খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। সঙ্গে চলছে রোজার মাস। রোজাদার মানুষেরা অতিরিক্ত গরমে হাপিত্যেশ করছেন। এরই মধ্যে গত কদিন দেশের কোথাও কোথাও ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো দু’একদিন অব্যাহত থাকবে। এরপর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মঙ্গলবার ঢাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দু’একদিন অব্যাহত থাকবে।’

এই সময়ে রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া এবং মংলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর সূত্র।

এদিকে গত রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত এপ্রিল ও মে মাসের উষ্ণ আবহাওয়ায় কালবৈশাখি, বজ্রঝড়ের অনুকূল পরিবেশ থাকে। বিশেষ করে উত্তর-উত্তর পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে কালবৈশাখির প্রাবল্য দেখা যায়। এই সময়টাতে যেকোনও সময় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের আশঙ্কা বাড়ে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ এপ্রিল গত পাঁচ দশকের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে। ওইদিন ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর