,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জাপান বানাতে চান

news-image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশকে জাপানের মতো উন্নত দেশ হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘উন্নয়নে জাপান-বাংলাদেশের বন্ধুত্ব’ শিরোনামে জাপানের শীর্ষ গণমাধ্যম ‘দ্য জাপান টাইমসে’ প্রকাশিত এক নিবন্ধে এ ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা তুলে ধরেন। উদাহরণ হিসেবে জাপানের তৈরি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি, প্যান প্যাসিফিক সোনারগাঁওসহ নানা স্থাপনার কথা তুলে ধরেন। যমুনা সেতু নির্মাণে জাপানের ভূমিকা তুলে ধরার পাশাপাশি তিনি পদ্মা সেতু ও রূপসা সেতু নির্মাণেও জাপানের অবদানের কথা তুলে ধরেন। বর্তমানে ২৮০টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

জাপানকে বিশ্বস্ত বন্ধু ও উন্নয়নের অংশীদার চিহ্নিত করে মুক্তিযুদ্ধে জাপান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতির কথা স্মরণ করেন তিনি।

জাপানের সঙ্গে বন্ধুত্বের ‘মনোমালিন্য’ হিসেবে হলি আর্টিজানে জঙ্গি হামলাকে উল্লেখ করেন, যেখানে ৭ জন জাপানিজ নিহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী জঙ্গি মোকাবেলায় জাপানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান।

জাপানের প্রতি ব্যক্তিগত ভালো লাগার কথা জানিয়ে শেখ হাসিনা লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার জাপানের প্রতি এক ধরনের মোহ কাজ করতো। আমি জাপানী চিত্রকলা, ক্যালেন্ডার, ডাকটিকিট, পুতুল প্রভৃতি সংগ্রহ করতাম। জাপান সব সময়ই আমার হৃদয়ের কাছাকাছি রয়েছে।’

উল্লেখ্য, ২৮-৩০মে পর্যন্ত রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে আজ সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো