,

‘অন্ধকার ঢাকা’য় মম

news-image

বিনোদন প্রতিবেদক : ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু করেন জাকিয়া বারী মম। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আগ্রহী মম। তারই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করলেন অপরাধ জগতের এক গল্পে। নাম ‘অন্ধকার ঢাকা’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এই টেলিছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মম।

মম বলেন, ‘এর গল্পটি মূলত, ঢাকার অন্ধকার জগতের। এ ধরনের গল্পে কাজ করেও তৃপ্তি পাই। টেলিছবির গল্পটা দারুণ। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’

‘অন্ধকার ঢাকা’ টেলিছবিতে মমর সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী ও শ্যামল মাওলা। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানান, ঈদে টেলিছবিটি কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

এদিকে, সম্প্রতি প্রতিবন্ধী ও এতিমদের সঙ্গে ইফতার ও তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মম। মূলত রাজধানীর উত্তরায় ঈদের জন্য নির্মিত একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখান থেকে কিছু সময় বিরতি নিয়ে এতিম ও প্রতিবন্ধীদের সঙ্গে সময় কাটান এই অভিনেত্রী। আগামী ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে দেখা যাবে মমকে। বর্তমানে এগুলোর শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর