,

ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ দিনের এই সরকারি সফরে শুরুতেই জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

আগামী ২৮ থেকে ৩১ মে জাপান সফরকালে প্রধানমন্ত্রী নিক্কেই সম্মেলন এবং ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আয়োজনে ভাষণও দেবেন তিনি।

সফরে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনঝোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি জাপানে বাংলাদেশি কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় ক্ষতিগ্রস্ত জাপানিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন সেখানকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে।

পরে ৩১ মে সকালে জাপান থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার সময় জেদ্দা পৌঁছাবেন বাংলাদেশ সরকারপ্রধান। এদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ‘মক্কা সামিট : টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এরপর ১ ও ২ জুন সৌদি আরব অবস্থান করে পবিত্র উমরা পালন ও মহানবী (সা.) এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করবেন শেখ হাসিনা।

আগামী ৩ জুন দিবাগত রাত ১টার দিকে সৌদি থেকে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর একটার দিকে হেলসিংকিতে পৌঁছানোর কথা রয়েছে তার। ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। আগামী ৮ জুন দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ সরকার প্রধানের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর