,

কত টাকার মালিক দেব?

news-image

বিনোদন ডেস্ক।। নির্বাচন এলেই সাংসদদের সম্পদের হিসাব করা হয়। হিসাব মতে ভারতের পশ্চিমবঙ্গে ২০১৪ সালে কোটিপতি সাংসদের সংখ্যা ছিল ২৬। এবার এই রাজ্যে জয়ী ৪২ সাংসদের মধ্যে ৩১ জনই কোটিপতি। অর্থাৎ কোটিপতি সাংসদের সংখ্যা বেড়েছে। সপ্তদশ লোকসভায় রাজ্যের ৪২টি আসনে জয়ী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ‘পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ’।

এবার রাজ্যের লোকসভা নির্বাচনে ৪২টি আসনে মোট ৪৬৬ জন প্রার্থী ছিলেন। পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচের সমীক্ষা মতে, ওই ৪৬৬ জনের মধ্যে কোটিপতি ছিলেন ১০৯ জন। সব থেকে বেশি সম্পদশালী হলেন যথাক্রমে কলকাতা (দক্ষিণ) কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী, জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এবং ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। এদের মধ্যে মিতা ছাড়া বাকি দু’জনেই সাংসদ হয়েছেন। রাজ্যের তিন নম্বর ধনী সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন মালদহ (দক্ষিণ)-এর কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী।

সাংসদ তথা অভিনেতা দেবের সম্পদের পরিমাণ জানার আগ্রহ জেগেছে নিশ্চয়ই। পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচের সমীক্ষার তথ্যমতে, দেবের সম্পদের পরিমাণ ৩১ কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়েই তিনি রাজ্যের দ্বিতীয় ধনী সাংসদ নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর