,

রাজধানীতে মিলল তিন বস্তা দুই টাকার কয়েন

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তিন বস্তা দুই টাকার কয়েন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা জোন। কে বা কারা কী উদ্দেশে এসব বস্তাভর্তি কয়েন রেখে গেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। সোমবার আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় কয়েনগুলো উদ্ধার করা হয়। ট্রাফিক উত্তর বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাফিক উত্তর বিভাগ জানায়, দুপুরে উত্তরা ট্রাফিক জোনের টিআই খন্দকার ইফতেখার হোসেনকে এক ব্যক্তি আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার কথা জানান।

তখন টিআই ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গে থাকা ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করে আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেন তারা। পরবর্তী সময়ে উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় বস্তা তিনটি খুলে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা পাওয়া যায়। যা প্রতিটি বাংলাদেশি দুই টাকার কয়েন। যার ওজন দুই মণ সাড়ে ২৮ কেজি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর