,

বিশ্বকাপের আগে ১২ জুয়াড়িকে নিয়ে আইসিসির সতর্কতা

news-image

নিউজ ডেস্ক।। ফিক্সিং ইস্যুতেই আইপিএল অনেক বদনাম কুড়িয়েছে। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে যেন কোনওভাবেই ফিক্সিংয়ের কালো ছায়া না পড়ে তাই সবরকম সতর্কতা অবলম্বন করছে আইসিসি।

টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ম্যাচ ফিক্সারকে আগে থেকেই সাবধান করেছে আইসিসি। সংস্থাটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, যাতে এই ১২ জন বুকি বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডে ঢুকতে না পারে।

আইসিসির দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘এই ১২ জনের ব্যাপারে আমরা যাবতীয় তথ্য দিয়েছি পুলিশকে। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই ১২ জনকে কোনওভাবেই বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডে আসতে দেওয়া হবে না। ওরা কোনওভাবে মাঠে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১২ জনের মধ্যে বেশিরভাগ উপমহাদেশের বুকি। এসিইউ-এর জেনারেল ম্যানেজার আলেক্স মার্শাল ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘প্রতিটি দলে আমাদের ইউনিট থেকে একজন কর্মকর্তা থাকলে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য সেটা সুবিধাজনক হবে। কোনও ক্রিকেটার ফিক্সিংয়ের ফাঁদে পা দিয়েছে কিনা সেই ব্যাপারে খোঁজ-খবর রাখতে আমাদের কমিশনের প্রতিনিধি সক্রিয় ভূমিকা নেবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর