,

৯০ বছর বয়সেও রিকশা চালাতে হয় বৃদ্ধ জয়নালের

news-image

নিউজ ডেস্ক।। নাম জয়নাল বেপারী। বয়স এখন প্রায় ৯০ বছর। ১৯৩০ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়ে চাচাদের কাছে বড় হয়েছেন। জীবনের তাগিদেই পড়ালেখা করা হয়ে ওঠেনি বেশিদূর। এক সময় চলে আসেন ঢাকায়। শুরু করেন রিকশা চালানো।

জয়নাল বেপারীর কোনো আপন ভাই বোন নেই। বিয়ে করেছেন দুইটা। তার প্রথম স্ত্রীর ঘরে ২ টা ছেলে ছিল। কিন্তু তারা মারা গেছে। আর দ্বিতীয় স্ত্রীর ঘরে ১ ছেলে ১ মেয়ে। দূর্ভাগ্যজনকভাবে ছেলেটা অসুস্থ থাকে বেশিরভাগ সময়। মেয়ে বিয়ে দিয়েছিলেন কিন্তু মেয়ের স্বামীও মারা গেছে। সব দিক দিয়ে ভাগ্য তার বিপরীতে।

অন্য কেউ উপার্জনক্ষম না থাকায় এ বয়সেও সংসার চালানোর জন্য তাকে রিকশা চালাতে হয়। তিনি অধিকাংশ সময় বুয়েটে রিকশা চালান। বয়সের ভারে নুয়ে পড়া ব্যক্তিটি এখন আর আগের মতো রিকশাও চালাতে পারেন না। ধীর গতি আর চোখে কম দেখার কারণে কেউই তার রিকশা ভাড়া নিতে চায় না।

রিকশা চালিয়ে সারাদিনে তিনশ থেকে সাড়ে তিনশ টাকা আয় করেন তিনি। কিন্তু তা দিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। এজন্য মানুষের দান ও যাকাতের উপর চলতে হয় তাকে।

তিনি জানান, ৬-৭টা লোক আমার উপরই নির্ভর করে আছে। শেষ বয়সে আমি এখনো রিকশা চালাই। দেড় লাখ টাকা সুদের দেনা আছি। সন্ধ্যার পর ঠিক মতো চোখেও দেখি না। চোখের চশমাটা ঠিক মতো কাজ করে না। শেষ বয়সটাতে আমি একটু বিশ্রাম করে নামাজ রোজা করে পার করে দিতে চাই। তাই সমাজের বিত্তবানদের সাহায্য চাই। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর