,

ট্রেনে পাওয়া এই শিশুর স্বজনদের খুঁজছে পুলিশ

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে হারিয়ে যাওয়া নাহিদা (৩) নামে এক শিশুকে উদ্ধার করার পর তার স্বজনদের খুঁজছে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশাররফ হোসেন বলেন, সোমবার সকাল ৭ টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগিতে কান্নারত ওই শিশুটিকে পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার টিজি পার্টির অফিসার এটিএসআই খন্দকার রকিবুর রহমান আমাকে তাৎক্ষণিকভাবে জানায়। পরে আমি ট্রেনে মেয়েটির অভিভাবককে খোঁজার পরামর্শ দিলে সে ট্রেনে কর্মরতসহ সকল যাত্রীদের বিষয়টি জানায়৷ কিন্তু মেয়েটির কোন অভিভাবক না পাওয়ায় তাকে ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে, ভৈরবের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে শিশুটির বাবা-মা নেমে গেলেও সে হয়তো নামতে পারেনি।

মোশাররফ হোসেন আরও বলেন, ছোট্ট এই শিশু মেয়েটি এখন পরম মমতায় ময়মনসিংহ রেলওয়ে থানা হেফাজতে রয়েছে। যেহেতু সে তার বাবা-মার নাম কিংবা ঠিকানা বলতে পারছে না, তাই শিশুটি এখানেই থাকবে। কেউ যদি তার বাবা-মার ঠিকানা ও পরিচয় কেউ জানাতে পারেন তাহলে ময়মনসিংহ রেলওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো