,

ডাকাতি হওয়া মোবাইল কৃষকের বাড়ি গিয়ে ফেরত দিলেন এএসপি

news-image

নিউজ ডেস্ক : ঘটনাটি সাত মাস আগের। এবার ৭ মাস আগে ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে কৃষক শামিমের বাড়িতে গিয়ে ফেরত দিলেন হাকিমপুর-হিলি সার্কেলের এএসপি আখিউল ইসলাম।

জানা গেছে, ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট রোডের ডুগডুগি বাজারের কাছে রাস্তার গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাট থানায় ডাকাতি চেষ্টার মামলা করা হয়। পুলিশ এ ঘটনায় ছয় ডাকাতকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। ডাকাতদের আটকের পর কৃষক শামিম হাকিমপুর-হিলি সার্কেল এএসপি আখিউল ইসলামের কাছে অভিযোগ করেন তার একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাত। দীর্ঘ ৭ মাস সন্ধান করে মোবাইল ফোনটি উদ্ধার করেন এএসপি মো: আখিউল ইসলাম।

গতকাল রবিবার বিকালে উদ্ধার হওয়া মোবাইলটি নিয়ে এএসপি আখিউল ইসলাম নিজে চলে যান দিনাজপুর জেলার হাকিমপুর থানার নিখিরা গ্রামের ফজলুর রহমানের ছেলে কৃষক শামিম হোসেন বাড়িতে। এ সময় শামিমের হাতে তার খোয়া যাওয়া মোবাইলটি তুলে দেন তিনি।

এ বিষয়ে শামিম জানায়, ডাকাতিতে ছিনতাই হওয়া মোবাইল ফোন ৭ মাস পরে পুলিশ তার নিজ বাড়িতে এসে ফেরত দিবে এটা সে কোনদিন ভাবতে পারেননি। এদিকে এএসপি আখিউল ইসলাম নিজে বাড়ি গিয়ে কৃষকের হাতে মোবাইল ফোনটি দেওয়ায় এলাকায় ব্যাপক ভাবে প্রসংশিত হয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর