,

না ফেরার দেশে অজয় দেবগনের বাবা

news-image

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় নায়ক অজয় দেবগনের বাবা বীরু দেবগন। সোমবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ দিন সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৮৫ বছর। আজ সোমবার সন্ধ্যা ৬টায় মুম্বাইয়ের ভিলে পার্লে হাসপাতালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বলিউডে অ্যাকশন ডিরেক্টর ও চিত্র নির্মাতা হিসেবে খ্যাতিমান ছিলেন অজয়ের বাবা। ১৫০টিরও বেশি ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বীরু দেবগন। তার পরিচালিত ‘হিন্দুস্থান কি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, মণীষা কৈরালা ও সুস্মিতা সেন। ক্রান্তি, সিংহাসন, সৌরভসহ বেশকিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছিল বীরু দেবগনকে।

বীরু দেবগনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের বহু ব্যক্তি। শেষবার গত ফেব্রুয়ারি মাসেই অজয় দেবগনের ছবি ‘টোটাল ধামাল’র বিশেষ প্রদর্শনীতে শেষ দেখা যায় তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর