,

আফগানিস্তানকে হেসে খেলে হারাল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপে কেন হট ফেভারিট ধরা হচ্ছে তা আজ সোমবার (২৭ মে) আরও একবার জানা গেল। বিশ্বকাপের আগে খেলা নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে এক কথায় উড়িয়ে দিয়ে জয় তুলে নিল তারা। লন্ডনের কেনিংটন ওভালে থ্রি-লায়ন্সদের জয় ৯ উইকেটে।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানকে মাত্র ১৬০ রানের মধ্যে আটকে দেয় ইংলিশ বোলাররা। জোফরা আর্চার ও জো রুট নেন ৩টি করে উইকেট।

জবাব দিতে নেমে টি-টোয়েন্টির ছন্দে ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে মাত্র ১০ ওভারেই ১০০ রান তুলে ফেলে তারা। যদিও দলীয় ৭৭ রানের মাথায় ২২ বলে ৩৯ রান করা জনি বেয়ারস্টো মোহাম্মদ নবীর বলে স্ট্যাম্পড হয়ে সাজঘরে ফেরেন।

তবে দলকে আর কোনো বিপদের মুখে পড়তে দেননি ওপেনার জেসন রয় ও জো রুট। আফগান বোলারদের ছাতুপেটা করে মাত্র ১৭ ওভার ৩ বল খেলেই দলকে তারা পৌঁছে দেন কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে। রয় অপরাজিত থাকেন ৪৬ বলে অনবদ্য ৮৯ রান করে। অন্যদিকে, রুটের ব্যাট থেকে আসে ২৯ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর