,

১ ফুট লম্বা আম!

news-image

অনলাইন ডেস্ক : আম খেতে ভালবাসেন না,এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এখন আমের ভরা মৌসুম। কাঁচা হোক বা পাকা, প্রায় প্রতিদিন বাজারে গেলে বাড়িতে কিনে আনা হয় আম। এই গরমে ইফতারে হোক বা এমনেই বিভিন্ন জাতের যেমন ল্যাংড়া, ফজলি, আমরূপালি বা হিমসাগর আমের স্বাদ নিতে পছন্দ করেন সবাই।

কিন্তু এমনও আম রয়েছে যেটি আকারে, আয়তনে হার মানাতে পারে যে কোনো জাতের আমকে। এই আমের একেকটি লম্বায় প্রায় ১ ফুট! এর স্বাদ আর গন্ধও অপূর্ব! বিশেষ এই আমের নাম নূরজাহান।

বর্তমানে আম-উৎসবের মধ্য দিয়ে পরিচিতি বাড়ছে এই বিশেষ আমটির। আবার সাধারণ আমের দামের সঙ্গে নূরজাহানের দামেরও কিছুটা পার্থক্য রয়েছে। হিমসাগর, ল্যাংড়া, আমরূপালির মতো আমের দাম যেখানে ৩০ থেকে ৫০ টাকা কেজি, সেখানে একটি নূরজাহানের দাম প্রতি কেজিতে ২৫০ থেকে ৩০০ টাকা! চাহিদা বাড়লে একেকটি নূরজাহানের দাম প্রায় ৫০০ টাকায় পৌঁছে যায়।

নূরজাহান আম মূলত হয়ে থাকে আফগানিস্থানে। এই আমের ওজন হয় প্রায় ২.৫ থেকে ৩ কিলোগ্রাম! শুনলে অবাক হবেন হয়তো, এই আমের আঁটির ওজনই প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম। জানুয়ারি মাস থেকেই নূরজাহান আমের গাছগুলোতে মুকুল ধরতে শুরু করে। জুন মাসের মধ্যে সম্পূর্ণ পেকে যায় এই আম।

বিশেষজ্ঞরা বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে বিগত ১০ বছরে নূরজাহান আমের আকৃতিতে ক্রমশ ছোট হচ্ছে, কমেছে ফলনও। তবে এখনও এর কদর কমেনি। আমাদের পাশের দেশ ভারতের কিছু রাজ্যে এই আম পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর