,

বাবার সহযোগিতায় মেয়েকে ধর্ষণকারীরা একদিনের রিমান্ডে

news-image

আশুলিয়ার জিরাবোতে গণধর্ষণের শিকার তরুণীর সৎ (মায়ের ২য় স্বামী) বাবাসহ গ্রেফতারকৃত ৫ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়। পরে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের মৃত জব্বার হাওয়ালাদারের ছেলে মো. সজিব হাওলাদার, রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন শেখ, বরিশাল কোতয়ালি থানার হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব। এছাড়া সৎ বাবা তাইজুল ইসলামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিমখামার দশেলী গ্রামে।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়। আদালত আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ ঘটনায় অন্য কোনো তথ্য পাওয়া গেলে সংবাদ সম্মলনের মাধ্যমে পরে জানানো হবে।

উল্লেখ্য, রোববার দুপুরে খালার অসুস্থতার কথা বলে ওই তরুণীকে কৌশলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় জিরাবোতে নিয়ে গণধর্ষণ করে ৪ বখাটে। পরে ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে কাঠগড়া ও জিরাবো এলাকা থেকে আসামিদের আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর