,

রামরাইলে ৪ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানী ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়। গতকাল সোমবার সকালে রামরাইল ইউনিয়নের শ্রীরামপুর থেকে প্রায় ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, কোম্পানীর ডিজিএম প্রকৌশলী জাহিদুর রেজা ও ম্যানেজার শফিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান টিম এ বিচ্ছিন্নকরণ কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয়রা জানায়, একই এলাকার আবদুর রহমান কেরানীর পুত্র আবদুস সাত্তার সাধারণ লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রায় ৪ হাজার ফুট গ্যাস লাইন অবৈধভাবে সংযোগ প্রদান করে।

গতকাল সোমবার ১ হাজার ফুট পাইপ উচ্ছেদ করা হয়। বাকি ৩ হাজার ফুটের পাইপের উপর সিমেন্ট দিয়ে ঢালাই করে সিলগালা করা হয়। পর্যায়ক্রমে বাকি অবৈধ ৩ হাজার ফুট পাইপ উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে বাখরাবাদের আঞ্চলিক কার্যালয়। এছাড়া অবৈধ সংযোগ প্রদানকারী আবদুস সাত্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর