,

সাতক্ষীরায় নিজ বাগানের আম পেড়ে জেলে গেলেন কৃষক

news-image

সাতক্ষীরায় নিজ বাগানের কাঁচা আম পাড়তে গিয়ে জেলে গেলেন ৫৫ বছরের কৃষক জয়নাল আবেদিন। জেলা প্রশাসনের দেয়া নির্ধারিত সময়ের আগে আম পাড়ার দায়ে তাকে তিন দিনের বিনা শ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে। এ সময় দশ মণ কাঁচা আম্রপালি জাতের আম জব্দ করা হয়।

সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসন জানান, জয়নাল তার বাগান থেকে সোমবার সকালে বিপুল পরিমাণ কাঁচা আম্রপালি জাতের আম পেড়ে তা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। এ খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে তাকে আবারও কাঁচা আম পাড়তে দেখেন।

তিনি জানান আম্রপালি জাতের আম আগামি ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করছেন। পাশাপাশি কাঁচা আম বাজারজাত করে ক্রতা সাধারনের সাথে প্রতারণা করছেন।

আমজাদ হোসেন জানান এসব অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরার এসি (ল্যান্ড) রনি আলম নুর জয়নালকে তিনদিনের বিনা শ্রম কারাদন্ড দেন। একই সাথে ২০০ টাকা জরিমানা অনাদায়ে চার দিনের কারাদন্ড দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর