,

একদিনে ১ হাজার অভুক্তের মুখে অন্ন তুলে দিয়ে রেকর্ড করলেন এই যুবক

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আর্তের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের লক্ষ্য। আর্তের সেবায় তাই বিভিন্ন সময়ে নানা কাজ করে থাকেন হায়দরাবাদের এই মানুষটি। এই কাজের জন্যেই তিনি প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছা সেবী সংস্থা ‘Serve Needy’। আর্তের সেবা করেই আজ ইউনিভার্সাল বুক অফ রেকর্ডস-এ নাম তুলেছেন গৌতম কুমার।

রবিবার শহরের তিনটি এলাকায় ১ হাজারের বেশি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন গৌতম কুমার। গান্ধী হাসপাতাল দিয়ে শুরু করে রাজেন্দ্র নগর এবং সব শেষে চৌতুপালের আম্মা নান্না অনাথ আশ্রমের বাচ্চাদের খাবার খাওয়ান তিনি। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সাল বুক অফ রেকর্ডস-এর প্রতিনিধি কে ভি রামানা রাও এবং তেলেঙ্গানা সরকারের প্রতিনিধি টি এম শ্রীলতা।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে গৌতম কুমার জানিয়েছেন, ‘২০১৪ সালে আমি সার্ভ নিডি সংস্থা শুরু করি। এখন আমাদের প্রায় ১৪০ জন স্বেচ্ছাসেবী রয়েছেন। ২০১৪ থেকেই সমাজের দুস্থ মানুষদের জন্যে কাজ করছি আমরা। কিন্তু আজ একা হাতে আমি এক হাজার মানুষকে খাইয়েছি। তাই এই বিশ্ব রেকর্ড।’ সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর