,

বখাটের হাতুড়িপেটার শিকার সেই স্কুলছাত্রীর পাশে মাশরাফি

news-image

নড়াইলের লোহাগড়ায় বখাটের হাতুড়িপেটার শিকার সেই স্কুলছাত্রীর পাশে দাঁড়িয়েছেন সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি বিভিন্ন মাধ্যমে ওই ছাত্রীর খোঁজখবর নিয়েছেন। ছাত্রীটিকে চিকিৎসা ও আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

গত শনিবার ভোরে লোহাগড়ার ওই ছাত্রীর ওপর দুই বখাটে হামলা চালায়। হামলার শিকার ওই ছাত্রী বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত শনিবার রাতে ওই ছাত্রীর বাবা দীননাথপাড়ার ওবায়দুর রহমান (২০) ও কাবুল জমাদ্দারের (২৫) বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেন। কাবুলকে শনিবার দুপুরেই গ্রেপ্তার করে পুলিশ। ওবায়দুর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওবায়দুরের সহযোগী কাবুল।

মাশরাফির ঘনিষ্ঠজন ও সাংসদের সমাজসেবা বিষয়ক প্রতিনিধি মো. রাসেল বিল্লাহ আজ প্রথম আলোকে বলেন, সাংসদের নিজস্ব অর্থায়নে ইতিমধ্যেই ওই ছাত্রীর ওষুধ কিনে দেওয়া হয়েছে এবং বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে। চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি বহন করবেন। আইনগত সহায়তার সবকিছুও তিনি করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে ওই ছাত্রী বড়। সে অষ্টম শ্রেণিতে পড়ে। ভিটা ছাড়া মেয়েটির পরিবারের আর কোনো জমিজমা নেই। বাবা ডেকোরেটরের দোকানের শ্রমিক। নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আ ফ ম মশিউর রহমান আজ দুপুরে বলেন, ওই ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আছে। সারতে দেরি হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, মূল আসামি ওবায়দুরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর