,

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়, বিশেষ করে তার সাম্প্রতিক লন্ডন সফর নিয়ে আলোচনা করেছেন।’ খবর বাসসের

প্রেস সচিব বলেন, সরকার প্রধান তার সাম্প্রতিক ১০ দিনব্যাপী লন্ডন সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন যান এবং ১০ মে দেশে ফিরেন। লন্ডন সফরকালে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে হোটেল তাজে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আয়োজিত মতবিনিময় সভাসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।

সাক্ষাতে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে তার মঙ্গলবার থেকে তার ত্রিদেশীয় (জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড) সফর সম্পর্কেও অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ে পরস্পরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। ঈদের সময় প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করবেন বলে তারা আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১১ দিন লন্ডন ও জার্মানি সফর শেষে রোববার দেশে ফেরেন। প্রধানমন্ত্রীও লন্ডনে চোখের চিকিৎসা করিয়েছেন।

রাত ৮টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া উপহার দেন। রাষ্ট্রপতির পত্নী রশিদা খানমও এসময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সচিবগণ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর