সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ হওয়ার আগেই দেড় মাসের ছুটি নিলেন ডাক্তার

news-image

জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আগাম অসুস্থতার ছুটি নিয়ে দেড় মাস ধরে লাপাত্তা ডা. আকাইপ্রু চৌধুরী। আগাম অসুস্থতার কারণে দেখিয়ে দেড় মাস ছুটি নেয়ার বিষয়টি দেখে অবাক সবাই। তবে আগাম অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করলেও তাতে অসঙ্গতি থাকায় ডা. আকাইপ্রু চৌধুরীকে ছুটি দেয়া হয়নি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে চাকরি বিধিমালা ভঙ্গ করে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত ডা. আকাইপ্রু। মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একাধিকবার তাকে উপস্থিত থাকতে বললেও পাত্তা দেননি তিনি। ডা. আকাইপ্রুর এমন ফাঁকিবাজিতে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন দুর্গম পাহাড়ি জনপদের সেবাপ্রার্থীরা। রোগীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, তিন-চার মাস আগে রাঙ্গামাটি থেকে বদলি হয়ে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগ দেন ডা. আকাইপ্রু চৌধুরী। গত ২ এপ্রিল থেকে হাসপাতালে তিনি অনুপস্থিত থাকলেও আগাম শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ২১ এপ্রিল থেকে ছুটি চেয়ে ১৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর ছুটির আবেদন করেন। আবেদনে আগাম অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদনে বিস্মিত হাসপাতাল কর্তৃপক্ষ।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১৪টি পদ থাকলেও কর্মরত পাঁচজন চিকিৎসক। এর মধ্যে ডা. রিপন মণ্ডল খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেষণে রয়েছেন। হাসপাতালের একমাত্র গাইনি চিকিৎসক ডা. নাজনীন সুলতানা সপ্তাহে মাত্র দুদিন হাসপাতালে আসেন। একমাত্র চিকিৎসক হিসেবে ডা. তনয় তালুকদার একাই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। নিয়মিত সেবার প্রদানের পাশাপাশি কোনো জরুরি রোগী এলেও তাকে চিকিৎসাসেবা দিতে হয়। ফলে বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে।

কর্মরত থাকার পর হাসপাতালে না আসাটা দুঃখজনক মন্তব্য করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিছবাহুল আলম বলেন, ডা. আকাইপ্রু চৌধুরী দীর্ঘদিন ধরে অনুপস্থিত। তার অনুপস্থিতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সিভিল সার্জন বরাবর চিঠি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে ডা. আকাইপ্রু চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দিনের পর দিন ডা. আকাইপ্রু চৌধুরীর অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে খাগড়াছড়ির সিভিল সার্জন মো. ইদ্রিস মিঞা বলেন, সম্প্রতি মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়েও তাকে অনুপস্থিত পাওয়া গেছে। এর আগেও তাকে অনুপস্থিতির জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর