,

শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই

news-image

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে জামাইকে শিকল দিয়ে বন্দি করে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। উপজেলার হ্যালিপ্যাড সংলগ্ন পাড়ায় এ ঘটনা ঘটেছে । শিকলবন্দি জামাই ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন (৩০)।

শিকলবন্দি সোহরাব বলেন, ৮-১০ দিন আগে মোবাইলে টাকা দেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে আমার স্ত্রী নীলার হাতে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে। আমি রোববার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানকে ঈদের জামা-কাপড় দিতে এলে আমার মামাশ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখে এবং মারপিট করে।

মামাশ্বশুর মসলেম উদ্দিন জানান, আমার ভাগ্নিকে মারপিট করার কারণে ভাগনে জামাই সোহরাব হোসেনকে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছি। সে পালিয়ে যাওয়ার পর তার বাবা-মা আমাদের নামে যেনো মিথ্যা গুম মামলা দিতে না পারে এ জন্য তাকে আটকে রেখেছি। তার বাবা-মা এলে আমরা তাকে তাদের হাতে তুলে দেব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর