,

মাঠে মারামারির শাস্তি পেলো পুলিশ এফসি

news-image

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ওঠা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শেষ ম্যাচে মাঠে মারামারি করে নিজেদের অর্জনে কালিমা মাখিয়েছিল। এবার সেই অপরাধে বড় ধরনের শাস্তিও পেতে হলো অনেক দিন পর ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে নাম লেখানো ফুটবল দলটিকে।

গত ২৪ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুলিশ দলের ফুটবলার ও কর্মকর্তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল বাফুফের কর্মকর্তাদের। সোমবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সভা করে পুলিশ ফুটবল দলের কর্মকর্তা, খেলোয়াড়দের বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করেছেন।পুলিশ ফুটবল ক্লাবকে করা হয়েছে ৫ লাখ টাকা জরিমানা। এক মাসের মধ্যে এ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। পুলিশ কনষ্টেবল শামীমকে ফুটবলের সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

দলের খেলোয়াড় আমিরুল ইসলাম, তারেক আজিজকে দুই ম্যাচ নিষিদ্ধসহ ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করতে হবে এক মাসের মধ্যে।অন্য দুই খেলোয়াড় আজমি ওমর ও সারোয়ার হোসেন জনিকে ৯ ম্যাচ নিষিদ্ধ ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করতে হবে এক মাসের মধ্যে।

পুলিশ ফুটবল দলের ফিজিও সান্তুনু মল্লিককে ৯ ম্যাচ নিষিদ্ধ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাকেও এক মাসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর