,

হাজার হাজার এতেকাফকারীর আগমনে মুখরিত মসজিদ আল-আকসা প্রাঙ্গণ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ হাজার হাজার এতেকাফকারীর আগমনে মুখরিত মসজিদ আল-আকসা প্রাঙ্গণ পবিত্র রমযানের শেষ দশকে এতেকাফ করতে আসা হাজার হাজার মুসল্লির যিকির-আযকারে মুখরিত হয়ে উঠছে মুসলিম উম্মাহর প্রথম কিবলা হিসেবে খ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল-আকসা ও তার বিস্তৃত প্রাঙ্গণ।

ফিলিস্তিনি ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে রমযানের শেষ দশকে মুসল্লিদের জন্য ‘বাবুল ইতেকাফ’ খুলে দেওয়ার ঘোষণা আসার পর থেকেই আল-আকসায় ধর্মপ্রাণ মুসল্লিদের ভীড় উল্লেখযোগ্য সংখ্যক হারে বৃদ্ধি পেয়েছে।

বিশ রমযান সূর্যাস্তের আগে ইতেকাফকারী মুসল্লিদের সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। তাছাড়া, গত ২৫ মে রাতে তারাবীর নামাজ আদায় করতে হাজির হয়েছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

প্রসঙ্গত, পবিত্র মসজিদ আল-আকসায় ফিলিস্তিন ছাড়াও বিশ্বের নানাপ্রান্তের মানুষ এসে ইতেকাফ আদায় করতে ভালোবাসেন। এটি মুসলমানদের প্রথম কিবলা। মর্যাদা বিবেচনায় হারামাইন শরীফের পরেই এর অবস্থান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর