,

টাকা নেই, বাধ্য হয়ে মজুরি হিসেবে শ্রমিকদের ‘টেলিভিশন’ দিলেন গৃহবধূ

news-image

ধান কাটার শ্রমিকদের মজুরি হিসেবে নগদ টাকা দিতে না পেরে ঘরের টেলিভিশন (টিভি) দিয়েছেন এক গৃহবধূ। শ্রমিকরাও তা গ্রহণ করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার ইউনিয়নের দেবখন্ড গ্রামে।

স্থানীয় গ্রামবাসী জানান, দেবখন্ড গ্রামের ফজলুর রহমান বগুড়া শহরে কাঠমিস্ত্রির কাজ করেন। তার স্ত্রী মরিয়ম বেগম সংসার দেখাশোনা করেন। তিনি এবার এক বিঘা জমি পত্তন নিয়ে বোরো চাষাবাদ করেছেন। মাঠে অন্যদের ধান ক্ষেতে ধান কাটা প্রায় শেষ। শ্রমিক সংকটের কারণে তার ক্ষেতের ধান কাটা নিয়ে বিপাকে পড়েন তিনি।

পরে গত শনিবার চার হাজার টাকা দিয়ে শ্রমিকদের নিয়ে ধান কেটে বিক্রির জন্য হাটে নিয়ে যান। হাটে ধানের দাম কম থাকায় তিনি ধান বিক্রি করতে পারেননি। তার হাতে শ্রমিক বিদায় করার মতো টাকাও ছিল না। হাটে ধান বিক্রি না করে বাড়িতে এসে শ্রমিকদের মজুরিবাবদ তার ব্যবহারের রঙিন টিভিটি দাম ধরে দিয়েছেন।

মরিয়ম বেগম জানান, শ্রমিকদের মজুরি দেওয়ার মতো ঘরে টাকা ছিল না। বাড়িতে বিদ্যুৎ না থাকায় ব্যাটারি দিয়ে টিভি দেখা হতো। তাই টিভির দাম ধরে দিয়ে শ্রমিকদের মজুরি মিটিয়েছি।

তালোড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুকুল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, হাটে ধানের যে দর তাতে এক বিঘা জমির ধান কেটে শ্রমিক বিদায় করা তাদের জন্য কষ্টের। তাই শ্রমিকদের বুঝিয়ে টিভির দাম ধরে শ্রমিকদের মজুরি মেটানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর