সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকার ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ১

news-image

কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় রোববার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলরত দেবপুর ফাঁড়ি পুলিশের প্রাইভেটকারে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।এ ঘটনায় আহতাবস্থায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ। এছাড়াও এ সময় পুলিশের এসআই শাহিন কাদির আহত হয়েছেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে চলাচলরত গাড়িতে কোন প্রকার ছিনতাই-ডাকাতির ঘটনা যেন না ঘটে সে লক্ষে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের একাধিক দল কাজ করে যাচ্ছে।

রোববার রাতে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ শাহিন কাদির সঙ্গীয় ফোর্সসহ প্রাইভেটকারে করে মহাসড়কে টহল দিচ্ছিলেন। রাত ২টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের আগাতা ফিড মিলের সমনে দিয়ে যাওয়ার সময় একদল ডাকাত কৌশলে পুলিশের গাড়ির পিছনে রড ছুড়ে মারে।

এ সময় পুলিশের প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়ালে ৭-৮ জনের একটি ডাকাতদল গাড়িটিকে ঘিরে ফেলে। ডাকাতদল গাড়িতে পুলিশ দেখে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আহতবস্থায় একজনকে আটক করে।

তিনি আরও জানান, পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া বিপুল সংখ্যক দেশিয় অস্ত্র, লোহার রড উদ্ধার করে। এ ঘটনায় দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই শাহিন কাদির আহত হয়েছে। পরে আহত ডাকাতকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তার নাম হাবিবুল বাসার (২৮)। তিনি জেলার দেবিদ্বার উপজেলার মাসিকারা গ্রামের মৌলভী বাড়ীর ধনু মিয়ার ছেলে।বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর