,

খাদ্যে ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী : নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগে কিছু ভেজাল প্রবেশ করেছে। তাই আগামীতে সারাদেশে সম্মেলন করে ভেজাল মুক্ত করার ঘোষণা দিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভেজাল ও মাদকবিরোধী আন্দোলন এ সেমিনারের আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, খাদ্যে ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিত।

তিনি বলেন, ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে খাদ্যে ভেজাল দেয়ার মাধ্যমে অগনিত মানুষকে হত্যা করছে। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এই সকল ঘাতকদের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, জনবিরোধী আন্দোলন না করে, খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। আমরা আপনাদের ধণ্যবাদ জানাবো। আপনাদের সহযোগীতা করবো।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য আরো বলেন, খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। এসব ভেজালমুক্ত করতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় তাই এখানেও কিছু ভেজাল প্রবেশ করেছে। আগামীতে সারাদেশের জেলা উপজেলায় যে সম্মেলন হবে, সেই সম্মেলনে আওয়ামী লীগকে ভেজাল মুক্ত করা হবে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ড. আ ব ম ফারুক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর