,

পরকীয়ার ছবি ফেসবুকে, ছেলেকে নিয়ে খালে ঝাঁপ গৃহবধূর

news-image

প্রেমিকের সঙ্গে গৃহবধূর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায়। এরপর সংসারে কলহ শুরু হলে পাঁচ বছরের শিশু ছেলেকে নিয়ে খালে ঝাঁপ দেন বছর তিরিশের ওই তরুণী। ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার খাটোলি শহরে শনিবারের এ ঘটনায় শিশুকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ মা।

পুলিশের দাবি, নিহত গৃহবধূ এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ২০১২ সালে মুজাফফরনগরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর। ওই দম্পতির একটি পাঁচ বছরের ছেলে রয়েছে।পরবর্তীতে অন্য এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। প্রেমিকের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অস্বস্তিকর এই ঘটনায় গৃহবধূর বাড়িতে অশান্তি দেখা দেয়। এরই জের ধরে শনিবার একমাত্র ছেলেকে কোলে নিয়ে শহরের একটি খালে ঝাঁপ দেন ওই গৃহবধূ। তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা গেলেও এখনো খোঁজ মেলেনি তার মায়ের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর