,

বাবার সহযোগিতায় মেয়েকে গণধর্ষণ

news-image

আশুলিয়ার জিরাবোতে সৎ বাবার সহযোগিতায় গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় সৎ বাবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে। এর আগে ভোরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া থানার চরখালী গ্রামের মৃত জব্বার হাওয়ালাদারের ছেলে মো. সজিব হাওলাদার, রংপুরের কাওনিয়া থানার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন শেখ, বরিশাল কোতয়ালি থানার হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম, গাইবান্ধার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব। এছাড়া সৎ বাবা তাইজুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার পশ্চিমখামার দশেলী গ্রামে।

ভুক্তভোগীর স্বামী জানান, দুইদিন আগে স্ত্রীকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্বশুরবাড়িতে রেখে নারায়ণগঞ্জে কাজে যান তিনি। গতকাল খবর পেয়ে ছুটে আসেন। দোষীদের কঠিন শাস্তি চান তিনি।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, রোববার দুপুরে খালার অসুস্থতার কথা বলে ওই তরুণীকে কৌশলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় জিরাবোতে নিয়ে গণধর্ষণ করে ৪ বখাটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে কাঠগড়া ও জিরাবো এলাকা থেকে আসামিদের আটক করা হয়। পরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর