,

চোখে অস্ত্রোপচার পরবর্তী ফলোআপ চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (২৭ মে) রাজধানীর সোবহানবাগে ‘দীন মোহাম্মদ আই হাসপাতালে’ তার চোখের অস্ত্রোপচার পরবর্তী চক্ষু পরীক্ষা করিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর তিনসপ্তাহ পেরিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী আজ ফলোআপ চিকিৎসা নেন।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন, অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হোসেন ও ডা. নুজহাত চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তার চক্ষু পরীক্ষা করেন। চক্ষু পরীক্ষার পর তারা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করেন। স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক দুপুর সোয়া ১২টায়

আলাপকালে জানান, আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চক্ষু পরীক্ষা করাতে আসেন। তিনি জানান, চলতি মাসের শুরুতে তিনি লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর তিনসপ্তাহ পেরিয়ে গেছে। তাই ফলোআপ চিকিৎসা করাতে তিনি আসেন। চার সদস্যের একটি দল প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কিছু ওষুধ ও পাওয়ার বদল করে চশমা ব্যবহারের পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর