,

এবার বোরকা পরা ছবিতে বিতর্কে নুসরাত ফারিয়া

news-image

খোলামেলা পোশাকে হাজির হয়ে বিতর্ক বাঁধিয়ে দেন তিনি। সিনেমাতেও দেখা যায় গান-গল্পে খাপছাড়াভাবে তাকে আবেদনময়ী হিসেবে উপস্থাপনের ব্যর্থ চেষ্টা। এজন্য খুব ভালো অভিনয় করা সত্ত্বেও ভক্তের তুলনায় হেটার্স বেশি তার। বলছি উপস্থাপনা থেকে চিত্রনায়িকা হওয়া নুসরাত ফারিয়ার কথা। আলোচনায় আসতে জুড়ি নেই তার।

সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন বোরকা পরা কিছু ছবির জন্য। নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে তিনি ২৫ মে একটি সাদাকালো ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় বোরকা ও হিজাবে ঢাকা নুসরাত ফারিয়াকে। ছবিটিতে কোনো ক্যাপশন দেননি তিনি। ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের নজরে চলে আসে। এতে লাভ রিঅ্যাক্ট পড়েছে প্রায় ২৭ হাজার।

ছবিটি নিয়ে নানা রকম মন্তব্য আসতে থাকে। কেউ নুসরাত ফারিয়াকে বাহবা দিয়েছেন রোজার পবিত্র সময়টাতে নিজেকে এভাবে পর্দায় ঢেকে নেয়ার জন্য। কেউ আবার তাকে ভন্ড বলেও অভিযুক্ত করছেন। ইভানা সালসাবিল নামে ফারিয়ার এক ভক্ত অবশ্য মন্তব্য দেখে বিরক্ত। তিনি লিখেছেন, ‘মানুষের সমস্যাটা কি বুঝিনা। নরমাল পিক দিলেও চিল্লায়, বোরকা পড়ে পিক দিলেও চিল্লায়। এতই যখন অভিযোগ ফলো করে কেন?’

এরপর বোরকা পড়া আরও দুটি রঙিন ও একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। তারমধ্যে নামাজের ভঙিতে বসে থাকা ছবিটিতে লাভ রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬৬ হাজার। এদিকে নুসরাত ফারিয়ার দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার একটি হলো বাংলাদেশে শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’। অন্যটি হলো কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর