,

পাইপের মধ্যে পড়ে যাওয়া ছোট্ট শিশুকে বাঁচাল ১২ বছরের কিশোর

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পার্কে খেলায় মত্ত ছিল ছোট্ট একটি শিশু। পাশেই ছিল পানিভর্তি একটি পাইপ। অসাবধানতাবশত পাইপের মধ্যে পড়ে যায় শিশু। শিশুকে উদ্ধারে পার্কের অন্যদের সঙ্গে ছুটে আসে ১২ বছরের কিশোর। তার সাহসী ভূমিকার কারণে বেঁচে যায় শিশুটি। রাশিয়ার মস্কোতে দুর্ঘটনাটি ঘটে।

শিশুকে বাঁচানো ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটি পাইপের মধ্যে পড়ে যাওয়ার পর পার্কের অন্যরা তাকে উদ্ধারে এগিয়ে আসছেন। এ সময় তাদের সঙ্গে দেখা যায় ১২ বছরের ওই কিশোরকে। শিশুটিকে উদ্ধারে তার মাথা পাইপের মধ্যে ঢুকিয়ে দেন অন্যরা। অন্যরা তার পা ধরে থাকে। এ সময় পাইপের ওপরে থাকা লোকদের বারবার বলতে শোনা যায়, ‘ওর জ্যাকেটটা জাপ্টে ধরে ওকে ওপরে টেনে তুলে আনো।’ বাচ্চা ছেলেটিও বিন্দুমাত্র ভয় না পেয়ে অক্ষরে অক্ষরে পালন করে সে নির্দেশ।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করায় তার প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। সাহসী ভূমিকার জন্য অনেক তাকে ‘হিরো’ উপাধি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর