মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল থেকে দুপুর না গড়াতেই সড়কে ঝরেছে ৬ প্রাণ

news-image

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। সোমবার ভোর থেকে দুপুর ১২টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। মাগুরায় দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। সোমবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. শাকুর আহম্মেদজানান, মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি মালবোঝাই পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছে অপরদিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই লিচু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাউগাঁ বকুলতলার ঢাকা অটোরাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার বনতাড়া এলাকার আমিজ আলী (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার কিতাব উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৬০)।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বজলুর রশিদ জানান, ভোরে চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় বাগানে লিচু ভেঙে চার্জার ভ্যানে উঠিয়ে দেন আমিজ ও সামাদ। পরে মোটরসাইকেলে তারা দিনাজপুর শহরের কালিতলা নিউ মার্কেটের (লিচু বাজার) দিকে আসছিলেন। পথে কাউগাঁ বকুলতলা ঢাকা অটোরাইস মিলের সামনে ফুলবাড়ীগামী একটি মালবোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

এছাড়া গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদের চালা নামক স্থানে অজ্ঞাত গাড়ির চাপায় ফখরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইছাইল বেপারীপাড়া গ্রামের মৃত আরফান আলী ছেলে।

মাওনা হাইওয়ে থানার (ওসি) দেলোয়ার হুসেন জানান, ওই যুবক কোকাকোলা বহনকারী গাড়িতে যাচ্ছিলেন। পরে মহাসড়কের বেড়াইদের চালা ইয়াসমিন গেটের সামনে অসাবধানতাবসত গাড়ি থেকে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা অপর একটি গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে নওগাঁর মান্দায় মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মুংলি নামে এক আদিবাসী বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলা ঘাটকৈর মান্দা-নিয়ামাতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, সকালে বাড়ি থেকে ঘাটকৈর গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক