,

১০ বছরের সাজা ১ বছর খেটেই মুক্ত রোহিঙ্গা গণহত্যাকারী সেনারা!

news-image

নিরপরাধ ১০ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে লাইন ধরে বসিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়।সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের লাইন ধরে বসিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত মিয়ানমারের সাত সেনাসদস্য আগাম মুক্তি পেয়েছেন।রয়টার্স জানায়, সাজার মেয়াদ এক বছর না যেতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয় ওই সাত সেনাসদস্যকে।

অথচ ওই নৃশংসতার অনুসন্ধানী খবর প্রকাশ করায় রয়টার্সের দুই সাংবাদিককে কথিত সরকারি গোপন তথ্য ফাঁসের দায়ে সাত বছরের কারাদণ্ড দেয় মিয়ানমার সরকার।পরে অবশ্য আন্তর্জাতিক চাপের মুখে ১৬ মাস পর গত ৬ মে ওয়া লোন এবং কেয়াও সোয়েও নামে রয়টার্সের ওই দুই সাংবাদিককে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, রাখাইনের ইন দিন গ্রামে গণহত্যা চালানো সেই সেনাসদস্যদের গত বছরের নভেম্বরেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে বিষয়টি চেপে রেখেছিল দেশটির সরকার।সম্প্রতি রাখাইনের সেই কারাগারের দুই কারারক্ষী ওই সেনাসদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে রাখাইনের ওই গ্রামে নিরপরাধ ১০ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে লাইন ধরে বসিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়। বিষয়টি রয়টার্সের অনুসন্ধানে উঠে আসলে তোলপাড় সৃষ্টি হয়। এছাড়া ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ থেকে বাঁচতে নতুন করে আরও সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। আগে থেকেই কক্সবাজারে আশ্রয় নিয়ে আছে প্রায় তিন লাখ রোহিঙ্গা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর