,

উপজাতি বলে বারবার অপমান করায় আত্মহত্যা চিকিৎসকের

news-image

দিনের পর দিন উপজাতি বলে অপমান করায় ভারতের মুম্বাইয়ের বিওয়াই এল নায়ার হাসপাতালের এক তরুণী চিকিৎসক আত্মহত্যা করেছেন।এনডিটিভি জানিয়েছে, ওই তরুণীর নাম পায়েল সালমান তাদবি। নিজের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

তার মায়ের দাবি, সিনিয়র চিকিৎসকেরা প্রায়ই পায়েলকে জাতি বিদ্বেষ মূলক মন্তব্য করতেন। আর সেই কারণেই আত্মহত্যা করেছেন পায়েল। মৃত্যুর আগে কয়েক জনের নামও বলে গিয়েছিলেন তিনি।পায়েলের মৃত্যুর পর থেকে ওই চিকিৎসকদের খোঁজ মিলছে না। ইতিমধ্যে মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস ওই চিকিৎসকদের সদস্য পদ বাতিল করেছে।

অভিযুক্তরা হলেন হেমা আহুজা, ভক্তি মেহের এবং অঙ্কিতা খান্ডিওয়াল।পায়েলের মা একজন ক্যানসার রোগী। তার অভিযোগ পায়েলের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে সে কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি।

নায়ার হাসপাতাল কর্তৃপক্ষ আবার অভিযোগ অস্বীকার করেছে। কর্মকর্তারা বলছেন, পায়েলের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। তাই পরিবার যেভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত করছে তা ঠিক নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর