,

খুঁজছিলেন চাকরি, হয়ে গেলেন এমপি!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক শেষ করার পর বেশি দিন হয়নি। এরপরই চাকরি খুঁজতে বেরিয়ে পড়েন ২৫ বছর বয়সী চন্দ্রাণী মুর্মূ। শেষ পর্যন্ত চাকরি পেয়েছেন তিনি। আর তা হলো দেশসেবার চাকরি! ওড়িশার উপজাতি অধ্যুষিত জেলা কেওনঝাড় থেকে একেবারে সংসদে যাচ্ছেন তিনি।

এ ব্যাপারে চন্দ্রাণী মুর্মূ জানান, পড়া শেষে চাকরির খোঁজ করছিলেন তিনি। এমন সময়েই তার কাছে নির্বাচনে লড়ার সুযোগ চলে আসে। দ্বিতীয়বার না ভেবে তিনি ভোটে লড়ার প্রস্তাবটা লুফে নেন। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নজরকাড়া প্রার্থীদের তালিকায় না থেকেও পুরো ভারতবাসীর নজর কেড়েছেন তরুণ এই রাজনীতিক। দেশটির ১৭তম লোকসভা নির্বাচনে তিনিই সবচেয়ে কনিষ্ঠতম সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিজু জনতা দলের টিকিটে এবারের লোকসভা নির্বাচনে লড়েন চন্দ্রাণী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দুবারের এমপি বিজেপির অনন্ত নায়ক। তার মতো একজন ঝানু রাজনীতিবিদকে ৬৬ হাজার ২০৩ ভোটে হারিয়েছেন তিনি।

সরাসরি রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই এই উপজাতি তরুণীর। কিন্তু যে মানুষগুলোর সঙ্গে বেড়ে উঠেছেন, তাদের দুঃখ-কষ্ট ভালোভাবেই জানেন। এসব দেখে দেখেই তিনি বড় হয়েছেন। লোকসভার যে আসনটি থেকে তিনি জয়ী হয়েছেন, কর্মসংস্থান ও উন্নয়নই সেখানকার মানুষদের প্রধান দাবি।

এ ব্যাপারে চন্দ্রাণী মুর্মূ বলেন, ‘লোকসভার একজন সদস্য হিসেবে আমার কাজ হবে নিজ এলাকায় প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করা। এটা দুর্ভাগ্যের বিষয় যে, কেওনঝাড়ের মতো খনিজসমৃদ্ধ জেলায় কর্মসংস্থানের অভাব।’ রাজ্যের যুব সম্প্রদায় ও নারীদের হয়ে কেন্দ্রে প্রতিনিধিত্ব করবেন বলে জানান চন্দ্রাণী। পাশাপাশি তিনি আরও জানান, তার জেলায় শিল্প আনতে চেষ্টার কোনো কমতি রাখবেন না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর