,

কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধনমন্ত্রী শেথ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বলেছেন, আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ আপনাদেরকে যে বিশ্বাস এবং আস্থা নিয়ে নির্বাচিত করেছেন তাদের সে বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে। কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

সোমবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪৪ জন কাউন্সিলরকে শপথ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের মানুষের উন্নয়নে কাজ করছি। এদেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরও দায়িত্ব-কর্তব্য রয়েছে এদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার। কাজের মাধ্যমে আপনারা সরকারের সুনাম বৃদ্ধি করবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করবেন। দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর