,

রাস্তায় গাড়ি থামিয়ে আরবদের ইফতার আতিথেয়তা

news-image

নিউজ ডেস্ক : মহাগ্রন্থ আল-কোরআন নাযিলের মাস রমজান। মর্যাদা, গুরুত্ব ও ফজিলতের দিক দিয়ে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের জন্য মাহে রমজান এক নেয়ামত।

আর মহিমান্বিত এই মাসে সিয়াম সাধনারত সংযমী মানুষদের প্রতি আরবদের যে কী অপার শ্রদ্ধাবোধ, তাদের ইফতার আতিথেয়তার গুণ সম্পর্কে চোখে না দেখলে বুঝা যাবে না।

বিশেষ করে ইফতারের সময় একজন অন্যজনকে প্রাধান্য দেয়া কিংবা ইফতারে শরিক করানো দেখলে মনে হবে যেন হাজার বছর ধরে বংশ পরম্পরায় ধারণ করা ইফতার আতিথেয়তার গুণটি আরবরা এখনো ধরে রাখার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে।

প্রতি রমজানের মতো এবারও আরব আমিরাতে সরকারি ও বেসরকারিভাবে পাড়া-মহল্লায় কিংবা বড় বড় মসজিদের পাশে তাঁবু টাঙিয়ে বিশাল প্যান্ডেল বানিয়ে ইফতার আয়োজন করা হয়েছে।

পাশাপাশি আরবদেরকে রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়েও নামিদামি হরেক রকম ইফতারের প্যাকেট বিতরণ করতে দেখা যায়। এ যেন আল্লাহর নৈকট্য লাভে সিয়াম সাধনায় লিপ্ত সংযমী মানুষদের প্রতি আরবদের অপার শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।

এ ছাড়া মহিমান্বিত এই মাসে আরবরা অকৃপণভাবে দু’হাত ভরে দান-সদকা করে থাকেন। আল্লাহর পথে দানের এ প্রতিযোগিতা যেন ভোগ নয় ত্যাগেই সুখ তার বাস্তব অনুশীলন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর