,

ফের একসঙ্গে চম্পা-অরুণা

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২০ বছর, অর্থাৎ দুই দশক আগের কথা। শিবলী সাদিক পরিচালিত ‘ত্যাগ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন চম্পা ও অরুণা বিশ্বাস। সেই ছবিতে ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন যমজ চরিত্রে। তিনি তাদের দুজনের দুই নায়ক ছিলেন। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি কোনো ছবিতে। দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা দু’জন। তবে এবার নায়িকা নন, নায়ক ও নায়িকার মায়ের চরিত্রে।

ছবিটির নাম ‘শান’। সেখানে ছবির নায়ক সিয়ামের মা হিসেবে দেখা যাবে চম্পাকে আর নায়িকা পূজার মায়ের চরিত্রটি করছেন অরুণা বিশ্বাস। গতকাল রবিবার ঢাকায় শুটিং শুরু হয়েছে ছবিটির।

এ প্রসঙ্গে চম্পা বলেন, ‘অনেক দিন পর আমরা দু’জন আবারও একসঙ্গে কাজ করছি। বেশ ভালো লাগছে। এতদিন একসঙ্গে কাজ না করলেও মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দু’জনের দেখা হতো। আমরা একসঙ্গে করা আগের সিনেমাগুলোর গল্প করি। সেই সময়কার শুটিংয়ের মুহূর্তগুলোতে ফিরে যাই। ভালো কাজের গল্প করি, ভুলগুলো নিয়ে গল্প করি। এই ছবির শুটিংয়ে আমাদের বেশ ভালো সময় কাটছে।’

‘শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনায় রয়েছেন এম রাহিম। ছবিতে আরও তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, পূজা চেরি ও তাসকিন রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর