,

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে সর্বোচ্চ, ওষুধের দাম ২১ লাখ ডলার

news-image

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভার্তিস তাদের ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি’ (এসএমএ)-এর জিন থেরাপি ‘জোলজিন্সমা’ চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল। স্নায়ুর জিনগত এই রোগের এককালীন চিকিৎসার খরচ প্রায় ২১ লাখ ডলার, যা চিকিৎসাবিজ্ঞানে এখন পর্যন্ত সর্বোচ্চ।

দু’বছরের কমবয়সি যে সব বাচ্চাদের এসএমএ রয়েছে, তাদের উপর জোলজিন্সমা ব্যবহারে অনুমোদন দিয়েছে ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’। যারা ইতিমধ্যে এসএমএ রোগে আক্রান্ত, আর যাদের ক্ষেত্রে ভবিষ্যতে এই রোগের উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে- এই দু’টো ক্ষেত্রেই এই থেরাপি প্রয়োগ করা যাবে।

এসএমএ’র মতো জিনগত রোগে প্রতিবছর অনেক বাচ্চা আক্রান্ত হয়। এই রোগে পঙ্গুত্ব, শ্বাসের সমস্যাতো বটেই, মৃত্যুও হতে পারে। এই থেরাপি এসএমএ-তে আক্রান্ত শিশুদের বাবা-মাকে আশার আলো দেখাবে বলেই মনে করছেন চিকিৎসকরা। এই থেরাপিতে, ভাইরাসের মাধ্যমে স্বাভাবিক ‘সার্ভাইভাল অফ মোটর নিউরন ১’ (এসএমএন১) জিন শরীরের ত্রুটিযুক্ত জিনকে প্রতিস্থাপন করে।

নোভার্তিস সংস্থার কর্মকর্তাদের দাবি, এই রোগের দীর্ঘকালীন চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল, সেই তুলনায় এই এককালীন চিকিৎসা অনেক সস্তা। নোভার্তিসের দাবি, এর মধ্যে কমপক্ষে ১৫০ জন রোগীর উপর তারা এই থেরাপি প্রয়োগ করেছে। জন্মের পর পরই এই থেরাপি দেওয়া হলে প্রায় সম্পূর্ণ রোগমুক্তির সম্ভাবনা রয়েছে।

কিন্তু তথ্য বলছে, রোগ প্রতিরোধে এই থেরাপির সাফল্য খুব বেশি হলে পাঁচ বছর। নোভার্তিস এ বার এই থেরাপিতে ইউরোপ ও জাপানের অনুমোদন পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

এর আগে এসএমএ’র অনুমোদিত চিকিৎসা পদ্ধতি বলতে ছিল বায়োজেনের ‘স্পিনরাজা’। ২০১৬ সালে অনুমোদন পাওয়া ‘স্পিনরাজা’ থেরাপিতে চার মাস অন্তর মেরুদণ্ডে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়। সেই থেরাপির খরচ প্রথম বছরে ৭,৫০,০০০ ডলার, পরবর্তী বছরগুলিতে গড়ে ৩,৭৫,০০০ ডলারের মতো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর