,

পাঠাও চালক ইসমাইল হত্যা : আসামি নোমান গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র, পাঠাও চালক ইসমাইল হোসেন জিসান হত্যা মামলার অন্যতম আসামি নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম সুজন। নোমানকে আজ আদালতে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠাও চালক ইসমাইল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন। ঢাকার শ্যামলী এলাকার একটি বাসায় থাকতেন ইসমাইল। ১২ মে-র পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ২৩ মে গাজীপুরের গাছা থানার কামারজুড়ি এলাকা থেকে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইসমাইলের বাবা বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

এর আগে এই মামলায় হাসিবুল হাসান এবং তার স্ত্রী সজনি আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার আদালতে জিসানকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি হাসিবুল হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর