,

ক্লান্তি ও উদ্বেগ থেকে ৪৫ সেকেন্ডে মুক্তি পেতে করুন এই সামান্য কাজটি…!!

news-image

এই প্রক্রিয়ায় শুধু যে স্ট্রেস ও ক্লান্তি থেকে মুক্তি মেলে তা-ই নয়, দূর হয় মাথাব্যথা, নিদ্রাহীনতা, সাইনাসের যন্ত্রণা, এবং সর্দিও। আধুনিক জীবনে শারীরিক ক্লান্তি ও মানসিক উদ্বেগ আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রের চাপ আমাদের শরীরকে যেমন নিংড়ে নেয়, তেমনই জন্ম দেয় স্ট্রেস ও টেনশনেরও। ধ্যান, প্রাণায়াম বা যোগ ব্যায়ামের মতো কৌশলে এই ক্লান্তি ও উদ্বেগ থেকে মুক্তি মেলে ঠিকই, কিন্তু প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এই যোগ বা প্রাণায়ামের জন্য সময় বার করাও যেন আর হয়ে ওঠে না। সেক্ষেত্রে রিফ্লেক্সোলজি অতি সহজ উপায়ে এবং দ্রুত ক্লান্তি ও উদ্বেগ থেকে মুক্তিলাভের কৌশল বাতলে দিতে পারে।

রিফ্লেক্সোলজি এমন একটি বিদ্যা যেখানে শরীরের কিছু বিশেষ অংশে (রিফ্লেক্সোলজির পরিভাষায় প্রেশার পয়েন্ট) চাপ সৃষ্টি বা ম্যাসাজের মাধ্যমে নানা শারীরিক ও মানসিক সমস্যা দূরীকরণের উপায় বাতলানো হয়। সম্প্রতি ওয়ার্ল্ড ওয়াইড জার্নাল অফ রিফ্লেক্সোলজি-তে প্রকাশিত একটি গবেষণাপত্রে এরকমই একটি কৌশলের সাহায্যে স্ট্রেস ও শারীরিক ক্লান্তি থেকে মুক্তির পথ বাতলানো হয়েছে।

জেনে নিন, কী করতে হবে। প্রথমে নিজের আঙুলের সাহায্যে ভুরু ও কপালের মাঝামাঝি নাকের উপরের সবচেয়ে অবতল অংশটিকে চিহ্নিত করুন (ছবি দেখুন)। তারপর চোখ বন্ধ করে শরীরকে সম্পূর্ণ শিথিল করে নিজের কোনও একটি হাতের বুড়ো আঙুলের সাহায্যে ওই অংশে আলতো চাপে উপরে-নীচে আঙুল বুলিয়ে ম্যাসাজ করুন ৪৫ সেকেন্ড। দেখবেন, এই সামান্য ম্যাসাজের ফলেই আপনার শারীরিক ক্লান্তি ও মানসিক উদ্বেগ অনেকখানি কমে গিয়েছে।

ঠিক কী ঘটে আপনার শরীরে এইভাবে ম্যাসাজ করার ফলে? গবেষণাপত্রে বলা হচ্ছে, এই ম্যাসাজ শরীরে রক্তসঞ্চালন বৃদ্ধি করে, মাংসপেশীগুলিকে শিথিল করে এবং মস্তিস্কে ক্রিয়াশীল নানা রাসায়নিক উপাদানকে উদ্দীপিত করে। তার পরিণামে শুধু যে স্ট্রেস ও ক্লান্তি থেকে মুক্তি মেলে তা-ই নয়, দূর হয় মাথাব্যথা, নিদ্রাহীনতা, সাইনাসের যন্ত্রণা, এবং সর্দিও। বিশ্বাস না হলে নিজে একবার ম্যাসাজ করেই দেখুন না। মাত্র ৪৫ সেকেন্ডেই এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করে নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর