,

এবার ‘জুয়ার রাজধানী’ হচ্ছে চীনে

news-image

ডেস্ক রিপোর্ট।।  চীনের ম্যাকাও শহর। যাকে চীনের জুয়ার রাজধানী হিসেবে বলা হয়। দ্য গার্ডিয়ানের সূত্র মতে, এ জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা থেকে জানা যায়, ২০২০ সালের মধ্যে শহরটির প্রতিটি বাসিন্দার আয় হবে ১৪৩,১১৬ ডলার। এদিকে আইএমএফ বলছে, সম্প্রতি চীনের ক্যাসিনো হাব ম্যাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। মনে করা হয়, আগামী ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে চীনের ম্যাকাও।

সংবাদে আরও বলা হয়, গত কয়েক বছর যাবত মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তথ্য অনুযায়ী বলা হয়, গত এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।

কলকাতা টুয়েন্টিফোর এক প্রতিবেদনে বলছে, আগামী ২০২০ সালের মধ্যে ম্যাকাওয়ের জিডিপি হতে চলেছে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। সেসময় কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে কাতারকে পেছনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে ম্যাকাও। এমনই ধারণা করছেন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, কাতারের ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে, কাতারের শুধু তেলই নয়, তাদের আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। তবে বর্তমানে এসবকে টেক্কা দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে বৈধ জুয়ার রাজধানী ম্যাকাও।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো