,

নাতীকে কুরআন শিক্ষা দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট

news-image

নিউজ ডেস্ক : পৃথিবীতে এই সময়ের আলোচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের এই প্রেসিডেন্টের অনেক বিশেষণ জানা থাকলেও তিনি যে ৩০ পারা কুরআনের হাফেজ তা জানেন না অনেকেই।

শুধু তাই নয়, বর্তমানে পৃথিবীতে তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি একই সঙ্গে প্রেসিডেন্ট এবং পবিত্র কুরআনে হাফেজ।

এখনো পার্লামেন্টে মাঝে মাঝেই তিনি নামাজের ইমামতি করেন এবং তুরস্কে অনেক মসজিদে তিনি ইমামতি করেছেন। প্রেসিডেন্টের উদ্যোগে প্রতি বছর কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এতে মুসলিম দেশের অনেক হাফেজই অংশ গ্রহণ করে থাকে।

পবিত্র হজও পালন করেছেন তিনি।তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ শেয়ারও হচ্ছে। এবার তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক শুক্রবার এরদোগান এবং তার নাতীকে একটি ছবি নিয়ে ছাপিয়েছে। সেখানে দেখা যাচ্ছে- এই সামান্য অবসরের সময়ে এরদোগান তার নাতীকে কুরআন শিখাচ্ছেন।

ইয়েনী সাফাক পত্রিকার প্রতিবেদন লিখেছে, এরদোগানের মেয়ের জামাই ও তুরস্কের জ্বালানী এবং খনিজ সম্পদমন্ত্রী বেরাক আলবাইরাকের ছেলে আহমেদ আকিফ আলবাইরাকের প্রিয় সময় তার নানার সাথে কাটানো সময়গুলো!

গভীর রাতে কিংবা একদম ভোরে হয়তো কিছুটা সময় মিলে। যে সময়টা উনি পরিবারের সাথে কাটান। সময়ে ফেলেই এরদোগান তার নাতীকে কুরআন শিখাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর