,

চিকিৎসার নামে রোগীকে নিজের মূত্রপান করালো ভণ্ডপীর!

news-image

নিউজ ডেস্ক।। চিকিৎসার নামে রোগীকে নিজের মূত্রপান করানোর অভিযোগে এক ভণ্ডপীরের শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগরে। রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ওই এলাকার ভণ্ডপীর মজিদ ওরফে বেঙ্গু মিস্ত্রি দীর্ঘদিন ধরে পীর সেজে বাড়িতে আসন বসিয়ে জ্বিন-ভূতের আছর, জাদুটোনা, বন্ধ্যাত্বসহ সর্ব রোগের চিকিৎসা হিসেবে ঝাড়ফুক ও তাবিজ কবজের ব্যবসা করে আসছিল। গত বুধবার একই গ্রামের মনির মিয়ার ছেলে মেহেদি (১০) ও মোঃ জামালের ছেলে সোলাইমান (২) অসুন্থ্য হলে ভণ্ডপীরের কাছে চিকিৎসা নিতে যায়।

এসময় ভণ্ডপীর মজিদ কৌশলে তাদেরকে নিজের মূত্র পান করিয়ে দেয়। এতে ভূক্তভোগী মেহেদি ও সোলাইমানের পেটব্যাথা ও বমি শুরু হলে গুরুতর অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই দিন বিকেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভণ্ডপীরের আস্তানা গুড়িয়ে দেয়। এরপর গত শুক্রবার রাতে অসুস্থ্য মেহেদির চাচা কবির হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় ভণ্ডপীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর