,

ঈদের পর কাজে ফিরবেন চিত্রনায়িকা রেসি

news-image

বিনোদন প্রতিবেদক : ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন রেসি। বিরতির আগ পর্যন্ত ৪০টি ছবিতে কাজ করেছেন।

এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ তার অভিনীত বেশির ভাগ ছবিই বেশ ভালো ব্যবসা করেছিল। এরপর বিয়ে এবং সন্তানদের সময় দেওয়ার কারণে অভিনয় থেকে বিরতি নেন। সবশেষ বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ও জাজ মাল্টি-মিডিয়া প্রযোজিত ‘নিয়তি’ ছবিতে তিনি কাজ করেন।

বর্তমানে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। রেসি বলেন, আমি আগেই বলেছিলাম সংসার আর সন্তানকে সময় দেয়ার পর যেটুকু অবসর পাব, সে সময় অভিনয় চালিয়ে যাব। অনেকদিন পর আজ আমি একটি টিভিসিতে মডেল হিসেবে কাজ করব। কাজ শেষে বিস্তারিত জানাবো।

আর বর্তমানে ভালো বাজেটের ছবির সংখ্যা কম। সব ঠিক থাকলে ঈদের পর নতুন ছবির মাধ্যমে কাজে ফেরার কথা রয়েছে। মাসুম বাবুলের পরিচালনায় ‘ভেলকিবাজি’ নামে একটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। তবে এ ছবির গল্পটি এখনো শুনিনি। গল্প জানার পর পছন্দ হলে অবশ্যই নতুন এ ছবিতে কাজ করব। বর্তমানে আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নিয়ে ব্যস্ত আছি। দক্ষিণ বনশ্রীর এফ ব্লকে এটি অবস্থিত।

আমাকে এই স্বপ্ন পূরণে সহযোগিতা করছে আমার জীবনসঙ্গী পান্থ শাহরিয়ার। নিজের দুই মেয়েকে নিয়েই ব্যস্ততা এখন তার। চলচ্চিত্রের বাইরে রেসি ছোট পর্দার নাটকে অভিনয় ও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়া নাচের অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। সব ঠিক থাকলে ভালো কাজের মাধ্যমে আবারো বড় পর্দায় দেখা যাবে গ্ল্যামারস এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর