সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক টেবিলে’ ইফতার আ.লীগ-বিএনপি-ঐক্যফ্রন্ট নেতাদের

news-image

রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এটাই তাদের প্রথম ইফতার মাহফিল। যেখানে বিএনপি, আওয়ামী লীগ, গণফোরাম, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রোববার (২৬ মে) রাজধানীর কাকরাইলে ঈসা খাঁ হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব বক্তৃতায় ড. কামাল হোসেন দাওয়াতে অংশ নেয়ায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজকে কোনো রাজনৈতিক বক্তৃতা নয়।’

ইফতার মাহফিলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদলসহ আরও বেশ কয়েকটি দলের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও অর্থনীতিবিদ রেহমান সোবহান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ব্যারিস্টার মঈনুল হোসেনকে উপস্থিত হতে দেখা গেছে।

ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গণফোরাম নেতাদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, ‘ এখানে আসার আগে প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে উপস্থিত থাকতে পারছেন না। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে তার পক্ষ থেকে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। ’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে গণফোমের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর