,

বাংলাদেশে আসবেন মাহাথির মোহাম্মদ!

news-image

ডেস্ক রিপোর্ট।। চলতি বছরের শেষ নাগাদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। খবর ইউএনবি’র। সফরের দিন, তারিখ বা বিস্তারিত কিছু না জানালেও রবিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, তিনি (মালয়েশিয়ার প্রধানমন্ত্রী) এখানে (বাংলাদেশে) আসবেন। আমরা ইতিমধ্যে তাকে আমন্ত্রণ জানিয়েছি।’

তবে বয়সের কারণে (৯৩ বছর) মাহাথির খুব একটা নড়াচড়া করতে চান না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে (২৮-৩০মে) জাপানের মিডিয়া সংগঠন নিক্কি ডট ইঙ্কের আয়োজনে আগামী ৩০ মে ‘দ্যা ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলনে বাংলদেশের প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মূল বক্তব্য উপস্থাপন করবেন।

কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের এখনো কোনো দিন, তারিখ ঠিক না হওয়ায় চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত সময় লেগে যেতে পারে। দক্ষিন-পূর্ব এশিয়ার জোটের (আসিয়ান) শক্তিশালী সদস্য মালয়েশিয়া। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে মুসলিম প্রধান দেশটি।

১৯২৫ সালে জন্ম নেয়া মাহাথির আধুনিক মালয়েশিয়ার স্থপতি। ১৯৮১ সাল থেকে টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে ২০০৩ সালে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে অবসরে যান তিনি। কিন্তু অবসর গ্রহণের ১৫ বছর পর প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগে আবারও আসেন রাজনীতিতে। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর