রংপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের নিরীক্ষা রিপোর্টের পর্যালোচনা রিপোর্ট শুনানী
রংপুর প্রতিনিধি : অবশেষে দীর্ঘ ৩ বছর গতকাল রবিবার রংপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের নিরীক্ষা রিপোর্টের পর্যালোচনা রিপোর্ট শুনানী শিক্ষা মন্ত্রনালয়ের নিরীক্ষা শাখায় অনুষ্ঠিত হয়েছে। যুগ্ন সচিব আহমেদ শামীম আল রাজী এই শুনানী গ্রহন করেন।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) কর্তৃক বিগত ০৯/০৬/২০১৬ ইং তারিখে রংপুরের স্বনামধন্য কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ পরিদর্শন করে। শিক্ষা মন্ত্রনালয়ের স্বারক ডিআইএ/রংপুর/ ২-সি/রাজ:৩৯৫ তারিখ ১৯/১০/১৭ইং নিরীক্ষা কমিটিতে অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখার শিক্ষক নিয়োগে অনিয়ম ও আর্থিক অনিয়মের বিষয়টি উল্লেখ্য করা হয়।
পরবর্তীতে পরিদর্শন ও নিরীক্ষাক্রমে দাখিলকৃত প্রতিবেদন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা এবং বাস্তবায়ন কমিটিতে পর্যালোচনা করা হয়। পর্যালোচনাক্রমে সভায় সংশ্লিষ্টদের সর্ম্পকে প্রাপ্ত অভিযোগের বিষয়ে শুনানীর জন্য দিন ধার্য্য করা হয় গতকাল ২৯ মে/ ১৯ই।
পর্যালোচনা রিপোর্টে বলা হয়, অত্র কলেজে মঞ্জুয়ারা পারভীন (ইন:৪০২১৬২) গত ০৩-০৬-২০১২ ইং তারিখে অধ্যক্ষ পদে যোগদান করেন। এর আগে তিনি ১৬/০২/১২ ইং তারিখে অধ্যক্ষ পদে আবেদন করেন। আবেদনে তিনি ০৫/০২/১২ ইং তারিখে একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির কথা উল্লেখ্য করেন। কিন্তুু ওই তারিখে (০৫/০২/১২ই) ওই পত্রিকায় অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগের কোন বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ০৬/০২/১২ ইং তারিখে। ফলে তাঁর আবেদনপত্র টি বাতিল যোগ্য ছিলো। আবেদনকালে তিনি রংপুরের তারাগঞ্জ ও/এ ডিগ্রী কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তিনি অধ্যক্ষ পদের আবেদনটি উক্ত কলেজ কতৃপক্ষের মাধ্যমে করেননি এবং অভিজ্ঞতা দাবি করলেও তিনি আবেদনের সাথে কোন অভিজ্ঞতার সনদ সংযুক্ত করেননি। এক্ষেত্রে তরা আবেদন পত্রটি বাতিলযোগ্য ছিল। তিনি গত ১৬/০২/১২ ইং তারিখে আবেদন করলেও আবেদনের গায়ে ০৪/০৩/১২ ইং তারিখে গৃহীত উল্লেখ্য আছে।
এতে তিনি শর্তানুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ০৬/০২/১২ হতে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তপক্ষের দপ্তওে আবেদন পৌছিয়েছিলেন কিনা তা সন্দেহ যুক্ত। গত ২৮/০৪/১২ তারিখে শুধু ১০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। কোন লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়নি। লিখিত পরীক্ষা গ্রহন না করার কোন কারণ জানা যায়নি। নম্বর ফর্দ অনুযায়ী ১২জন প্রার্থীর মধ্যে মঞ্জুয়ারা পারভীন ১০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৪.৩৭ নম্বর পেয়ে প্রথম হন। প্রার্থীদের হাজিরা তালিকা অপ্রদর্শিত। নিয়োগ বোর্ড নম্বর ফর্দে তাকে নিয়োগের জন্য সুপারিশ করেন। নিয়োগ বোর্ডের পৃথক রেজুলেশন পরিলক্ষিত হয়নি। জিবি’র ২৪/০৫/১২ তারিখের সভায় নিয়োগ বোর্ডের সুপারিশ অনুমোদন করা হয়। জিবি’র সভার রেজুলেশনে জিবি’র সভাপতির একক স্বাক্ষর রয়েছে।এতে অন্য কোন সদস্যদের স্বাক্ষর পরিলক্ষিত হয়নি। গত ০৩/০৬/১২ তারিখের পুর্বাহ্নের অত্র কলেজে যোগদান করেন।
তারাগঞ্জ ও/এ ডিগ্রী কলেজের ছাড়পত্রটিও ০৩/০৬/১২ ইং তারিখে ইস্যুকৃত।এতে তিনি উক্ত ছাড়পত্র গ্রহণ করার পর যোগদান করেছিলেন না এর পুর্বে যোগদান করেছেন তা নিশ্চিত নয়। উল্লেখিত অনিয়মের কারণে অধ্যক্ষ পদে মঞ্জুয়ারা পারভীন এর নিয়োগ বিধি সম্মত হিসাবে গণ্য নয় এবং এমপিওভুক্তির তারিখ হতে ৩১/০৩/১৬ তারিখ পর্যন্ত গৃহীত বেতন ভাতা বাবদ ১৩,৩৩,৮০০/- টাকা সরকারি খাতে ফেরতযোগ্য। এর পওে গৃহীত বেতন ভাতাও ফেরতযোগ্য হবে। এছাড়াও অর্থিক অনিয়মের বিষয়াদি নিয়েও পর্যালোচনা করা হয়।










