,

রংপুরে সৌদি সাহায্য সংস্থার সাড়ে পাঁচ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ

news-image

রংপুর প্রতিনিধি : সৌদি বেসরকারী সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব রিলিফ এন্ড ডেভলপমেন্ট এর উদ্যোগে রংপুর ও নীলফামারী জেলার ৬ টি উপজেলায় সাড়ে পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ।রোববার সকালে নগরীর বেগমরোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । দুপুরে তারগজ্ঞ উপজেলার ভিমপুর শাইলবাড়ী দাওড়া হাদিস মাদ্রাসা দরিদ্র এবং অসহায় নারী পুরুষের মধ্যে তালিকা প্রস্তুত করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । বিতরণকৃত ২৫ কেজির প্যাকেটে খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল , ডাল , ছোলা , চিনি লবন ও সয়াবিন তেল । সাহায্য সংস্থার পক্ষে মোহাম্মদ আল কোরায়শী , খালেদ আবু বকর , শাহীন আলম , কাউন্সিলর সেকেন্দার আলী ও কাউন্সিলর হাসনা বেগম এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন । এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইফতার সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত মানুষরা কিং সালমান ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর